আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হতে পারবেন কিনা জানালেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার না হলেও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন।
সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ইসি সচিব সাংবাদিকদের এ কথা বলেন।
তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘এটা আমার জানা মতে না।’
এরপর জানতে চাওয়া হয় তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কি না, জবাবে সচিব বলেন, ‘পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’
কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে, এমন প্রশ্নের জবাবে আখতার আহমদে বলেন, ‘আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।’
এমএ





