রাজধানীতে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে একবার জেনে নেওয়া জরুরি আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে। রোববার (১৬ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচি
বেলা ১১টায় রায়েরবাজার কবরস্থানে গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
বেলা ১১টায় সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন। এতে বক্তৃতা করবেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
জামায়াতের কর্মসূচি
দুপুর সাড়ে ১২টায় মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে প্রেস ব্রিফিং।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি
দুপুর ১২টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 12th International Conference on Psychiatry-এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
এমএ





