আজ অভিনেত্রী মৌসুমীর জন্মদিন

আজ অভিনেত্রী মৌসুমীর জন্মদিন
নিজস্ব প্রতিবেদক

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। সোমবার (৩ নভেম্বর) জীবনের ৫১ বছর অতিক্রম করে ৫২’তে পা রাখলেন ঢালিউডের এই অভিনেত্রী।

জীবনের এই বিশেষ দিনে দেশে নেই ঢালিউডের প্রিয়দর্শিনী। এই সময়টি তার কাটছে সুদূর মার্কিন মুলুকে; মা, মেয়ে ও বোনের সঙ্গে আমেরিকায় জন্মদিন পালন করবেন তিনি। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করছেন মৌসুমী।

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

তবে তিনি দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে জানা গেছে।

ওমর সানী জানিয়েছেন, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না তার।

তিনি বলেন, মৌসুমীর জন্মদিন বিশেষভাবে উদযাপনের আয়োজন করা হয়েছে। তার ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন। তবে অভিনেতা মনে করেন, দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো।

উল্লেখ্য, একসময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন মৌসুমী। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

শুধু তাই নয়, নাটকের মাধ্যমেও পর্দা নিজেকে নিয়মিত রেখেছিলেন প্রিয়দর্শিনী।

এমএ

Leave a Reply

scroll to top