নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ রাখার দাবিতে যে রিট আবেদনটি দায়ের করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে নির্বাচন স্থগিত করার এখন আর কোনো সুযোগ থাকল না।

সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) এ রিটটি দায়ের করেন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

রিট আবেদনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া কেন অবৈধ হবে না তা ব্যাখ্যা করার জন্য রুল জারি করার আবেদন করা হয়।

দায়ের করা রিট আবেদনে আরও বলা হয়েছে যে, রুলের চূড়ান্ত শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখা হোক। এই রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী (রেসপন্ডেন্ট) করা হয়েছে।

এমএ

Leave a Reply

scroll to top