বগুড়ার শাজাহানপুর একটি বাসা থেকে গলা কাটা দুই শিশুর মরদেহসহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, ওই মা প্রথমে তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেন এবং পরে নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
এর আগে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খৈলশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, খৈলশাকান্দি গ্রামের ওই বাড়িতে শাহাদাৎ হোসেন-সাদিয়া দম্পত্তি দুই সন্তান নিয়ে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
এমএ





