ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ৩০ মে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগে “রিলেশনশিপ অফিসার/অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার” পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশের অন্যতম শীর্ষ টেকসই আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৩০ মে ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

পদের নাম: রিলেশনশিপ অফিসার/অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার – ট্রান্স্যাকশন ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম

প্রধান দায়িত্বসমূহ:

  • নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ব্যাংকের আমানত এবং অন্যান্য ব্যবসা বৃদ্ধি করা।
  • নতুন কর্পোরেট ক্লায়েন্ট, বিশেষ করে ক্যাপিটাল মার্কেটসহ নির্দিষ্ট খাতভুক্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকে সংযুক্ত করা।
  • নিয়মিত ক্লায়েন্টদের সঙ্গে সাক্ষাৎ, উপস্থাপনা দেওয়া এবং ব্যবসায়িক সম্পর্ক মজবুত করা।
  • ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধাসমূহ সম্পর্কে ক্লায়েন্টদের পরিষ্কার ধারণা দেওয়া।
  • অভ্যন্তরীণ টিম যেমন অপারেশন, প্রোডাক্ট ও সার্ভিস টিমের সঙ্গে সমন্বয় করে ক্লায়েন্টদের চাহিদা পূরণে সহায়তা করা।
  • ক্লায়েন্টদের আপডেট তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করা।
  • ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রচার ও ব্যবহার বাড়ানো।
  • বাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি সম্পর্কে অবগত থেকে ব্যাংকের স্ট্র্যাটেজি ঠিক করা।

যোগ্যতা:

  • আগ্রহী প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি
  • অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য অন্তত ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে
  • ভালো যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে
  • বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে
  • ক্লায়েন্ট-কেন্দ্রিক, আত্মপ্রণোদিত ও সময়মতো কাজ শেষ করার সক্ষমতা থাকতে হবে

বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ সুবিধা: কোম্পানীর নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুুবিধা প্রদান করা হবে।

বাড়তি তথ্য:
ব্র্যাক ব্যাংক একটি মূল্যবোধনির্ভর প্রতিষ্ঠান যেখানে হয়রানি, বৈষম্য, নিপীড়ন ও শোষণ থেকে কর্মী ও সমাজের সকলকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। প্রতিষ্ঠানটি লিঙ্গসমতা এবং শারীরিক সক্ষমতা বিবেচনায় সকল ধরনের প্রার্থীকে আবেদন করতে উৎসাহিত করে। ব্যক্তিগত পরিচিতির ভিত্তিতে নিয়োগে প্রভাব বিস্তারের চেষ্টা করলে প্রার্থিতা বাতিল হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। নিয়োগ প্রক্রিয়া অনুসারে পরবর্তী ধাপের জন্য শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। ব্র্যাক ব্যাংক কোনও কারণ ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ মে ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি: কোনো ধরণের ফি লাগবে না।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD