শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

এবারও বাংলাসহ ২০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
হজের খুতবা সম্প্রচার
প্রতীকী ছবি

হজের খুতবা এবার ২০ ভাষায় অনূদিত হবে

হজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হজের খুতবা। প্রতি বছর ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করা হয়। বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা এই খুতবা তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভাষায় অনূদিত হয়। এবারও বাংলাসহ বিশ্বের ২০টি ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।

যেসব ভাষায় খুতবা অনুবাদ হবে তা হলো— বাংলা, ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো ও জার্মান।

বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু ২৯ এপ্রিল

এ বছর বাংলাদেশের হজ ফ্লাইট শুরু হবে ২৯ এপ্রিল থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত। চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৪৪৬ হিজরির ৯ জিলহজের হজ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৫ জুন।

সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী, মোট ৭৫৩টি এজেন্সির অধীনে এসব হজযাত্রী ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

প্রস্তুতিতে বিশেষ নজর

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কঠোর মনিটরিং এবং তত্ত্বাবধানে এবার সময়মতো মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তির কাজ সম্পন্ন হয়েছে। বেসরকারি এজেন্সিগুলো ১৪ ফেব্রুয়ারির মধ্যে এসব কার্যক্রম শেষ করেছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD