নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালে অ্যাটর্নি জেনারেল পদে আইনজীবী মো. আসাদুজ্জামানকে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে ৩ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এরপর ১৩ আগস্ট আরও ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া, একই বছরের ২৮ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছিল ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।
এমএ





