শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার একটি প্রধান সীমান্ত ক্রসিং এলাকায় গুলি ও গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের তোরখাম শহর এবং আফগানিস্তানের নানগারহার প্রদেশকে সংযোগকারী তোরখাম ক্রসিং দুই দেশের নাগরিকদের যাতায়াত ও পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ।

গত অক্টোবরে সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে স্থল সীমান্তের বেশিরভাগ অংশ বন্ধ রয়েছে। তবে তোরখাম ক্রসিংসহ কয়েকটি পয়েন্ট আংশিকভাবে চালু ছিল।

পাকিস্তান থেকে দেশে ফেরার জন্য বহু আফগান নাগরিক এই ক্রসিং ব্যবহার করেন। চলমান উত্তেজনার মধ্যে তারা বাড়তি চাপ ও অনিশ্চয়তার মুখে পড়েছেন। জীবনযাত্রার অবনতির কথাও জানিয়েছেন অনেকে।

একজন প্রাদেশিক কর্মকর্তা এএফপিকে জানান, ক্রসিংয়ের কাছে অবস্থিত একটি শিবিরে বৃহস্পতিবার রাতে চালানো হামলায় বেশ কয়েকজন শরণার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরা এক ব্যক্তি জানান, তিনি ঘটনাস্থলে রক্তাক্ত মানুষ দেখেছেন, আহত শিশু ও নারীও ছিলেন সেখানে। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, গোলাগুলি শুরু হলে আতঙ্কে সবাই দ্রুত স্থান ত্যাগ করেন।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD