তুরাগে আবাসিক ভবনে আগুন, আহত ৫

তুরাগে আবাসিক ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগ এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় পাঁচজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

রোববার (৭ ডিসেম্বর) ভোরে ভবনটির পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, ভোর ৫টা ৫০ মিনিটে তুরাগ এলাকায় একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন লাগার খবর পাই আমরা। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে পঞ্চম তলার ওপরের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে প্রথমত ভবনের ছাদে নেওয়া হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার পর নিরাপদে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয়।
মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে পাঁচজন সামান্য আহত হন।

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক সমস্যা থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে।

এমএ

Leave a Reply

scroll to top