মিরপুরে গার্মেন্টস ও কেমিকেল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মিরপুরে আগুন

মিরপুরে গার্মেন্টস ও কেমিকেল গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রুপনগর নামক এলাকায় একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সকাল ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

বেলা পৌনে একটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুইটি প্রতিষ্ঠানের মধ্যে একটি তৈরি পোশাক কারখানা অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাত তলা। এর চার তলায় আগুন লেগেছে। আমরা পোশাক কারখানার এই আগুনটি মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান রয়েছে।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর প্রথম দফায় পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। পরে আরও একটি তাতে যুক্ত হয় বলে জানান তালহা বিন জসিম। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীতে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদারের (২৪) মৃত্যু হয়।

Leave a Reply

scroll to top