পে-রোল ব্যবস্থাপনায় অভিজ্ঞ? অ্যাপেক্সে খুঁজছে আপনাকে

New-Project-21-2.jpg

অ্যাপেক্সে চাকরি

২৪ ঘণ্টা বাংলাদেশ

চাকরি খুঁজছেন এবং মানবসম্পদ ব্যবস্থাপনার (HRM) উপর ডিগ্রি রয়েছে এমন প্রার্থীদের জন্য সুসংবাদ। দেশের শীর্ষস্থানীয় চামড়াজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের গাজীপুরের (কালিয়াকৈর) কারখানায় এক্সিকিউটিভ (পে-রোল) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তি), হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, দুপুরের খাবারে আংশিক ভর্তুকি, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডরমিটরি সুবিধা, এপেক্স পণ্যের উপর অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদন করা যাবে আগামী ১৬ জুলাই ২০২৫ পর্যন্ত।

পদসংখ্যা ও বয়সসীমা
এই পদে ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
এইচআরএম বিষয়ে স্বীকৃত কোনো পাবলিক, প্রাইভেট বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (PGD) থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা
প্রার্থীর ২ থেকে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে উৎপাদন (FMCG), তৈরি পোশাক, টেক্সটাইল, চামড়াজাত/ফুটওয়্যার শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অতিরিক্ত যোগ্যতা

  • পে-রোল সফটওয়্যার, ERP সিস্টেম এবং Excel ব্যবহারে দক্ষতা।
  • শ্রম আইন ও কর-সংক্রান্ত নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট ধারণা।
  • সৎ, নিখুঁত ও মনোযোগী হতে হবে।

প্রধান দায়িত্বসমূহ

  • নতুন কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও পে-রোল সিস্টেমে সংযোজন।
  • আইডি কার্ড, নিয়োগপত্র ইত্যাদি যথাসময়ে প্রদান।
  • উপস্থিতি, ছুটি, অনুপস্থিতি ইত্যাদি সংক্রান্ত রিপোর্ট প্রস্তুত করা।
  • মাসিক বেতন, ওভারটাইম, উৎসব ভাতা, লাঞ্চ বিলসহ অন্যান্য ভাতা ও কেটে রাখার হিসাব করা।
  • কর্মী চাকরি ছেড়ে দিলে চূড়ান্ত নিষ্পত্তির ব্যবস্থা করা।
  • বেতন সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসায় উত্তর দেওয়া।
  • হিসাব, আইটি ও এইচআর বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

সুযোগ-সুবিধা

  • বেতন আলোচনা সাপেক্ষে
  • গ্র্যাচুইটি সুবিধা
  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড
  • বার্ষিক বেতন মূল্যায়ন
  • বছরে ২টি উৎসব বোনাস
  • জীবন বীমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তি)
  • হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়
  • আংশিকভাবে লাঞ্চ খরচ বহন
  • যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ)
  • ডরমেটরি সুবিধা
  • অ্যাপেক্স প্রোডাক্টে ছাড়

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
চাকরির ধরণ: পূর্ণকালীন চাকরি।
প্রার্থীর ধরণ: এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৬ জুলাই ২০২৫

Leave a Reply

scroll to top