একদিনে ডেঙ্গুতে নিহত ৪, হাসপাতালে ১১৪০

একদিনে ডেঙ্গুতে নিহত ৪, হাসপাতালে ১১৪০
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে গত একদিনে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১১৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নিহতদের মধ্যে- বরিশাল বিভাগে ২ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মোট ২ জন মারা গেছেন।

অন্যদিকে, গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৮২ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও বরিশাল বিভাগে ১৮৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২১, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ ও রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৬৩ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১২৯ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৯ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

এমএ

Leave a Reply

scroll to top