বাবার কবর জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

বাবার কবর জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তাঁর গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের পথে রওয়ানা হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫২ মিনিটে বাসা থেকে বের হয়ে রওনা হন।

জানা গেছে, সেখানে ফাতিহা পাঠ ও কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

এসময় তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।

পরে বিকেলে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশাল জনসভার সামনে দাঁড়িয়ে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে এমন এক আগামীর কথা, যেখানে ধর্ম বা বর্ণ পরিচয় নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এমএ

Leave a Reply

scroll to top