সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তারা সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসেবে নিয়োগ পেয়েছেন এবং একই আদেশে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবেও পদায়ন করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়-এর ২৭-১১-২০২৫ তারিখের ৮০.০০.০০০০.০০০.১১০.১২.০০১১.২৫-২৯৯ সংখ্যক স্মারকে প্রদানকৃত পরামর্শের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত কর্মকর্তাগণ-কে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা [সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত)] পদে নিয়োগ করা হলো।
সিনিয়র সহকারী সচিব শিফা নুশরাত স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে।
এমএ





