আগামীকাল যৌথসভা ডেকেছে বিএনপি

আগামীকাল যৌথসভা ডেকেছেন বিএনপি
নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে যৌথসভা ডেকেছে বিএনপি। রোববার (২ অক্টোবর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

এছাড়া সভায় কেন্দ্রীয় অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সভাপতি বা আহ্বায়ক ও সাধারণ সম্পাদক বা সদস্য সচিবরাও উপস্থিত থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

এমএ

Leave a Reply

scroll to top