মাদকাসক্ত শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল ঢাবি

মাদকাসক্ত শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল ঢাবি
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নেশাদ্রব্যের সঙ্গে আসক্ত শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) এ বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এতে আরও বলা হয়, ধূমপান ছাড়াও ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন জানিয়েছে, একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সব শিক্ষার্থীকে এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএ

Leave a Reply

scroll to top