শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নিহত ১, হাসপাতালে ৬১৯

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নিহত ১, হাসপাতালে ৬১৯

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে মশাবাহীত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৬১৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৯ জন।

নতুন আক্রান্তদের মধ্যে- বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারা দেশেহ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১২৯ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৬৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরে এখন পর্যন্ত সব মিলিয়ে ৫৮ হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে নিহত হয়েছেন ২৪৪ জন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD