৫৪ বছরের জঞ্জাল দেড় বছরে রোধ করা সম্ভব নয়

image_1758357103-UHGkmtG9n9aMAjOftETSeLx9rn4CwNZ4qHAR8Lvi.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, যেকোনো কাজের জন্য রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন। কোভিড মহামারির সময় ভারত নিজেদের সক্ষমতা দিয়ে টিকা সংগ্রহ করলেও বাংলাদেশ শুরুতে অর্থ দিয়েও টিকা পায়নি। আমাদের গলদগুলো খুঁজে বের করতে হবে। শতভাগ দুর্নীতি ও স্বচ্ছতা ছাড়া সফলতা পাওয়া কঠিন।

শনিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূরজাহান বেগম বলেন, ৫৪ বছরের জঞ্জাল এক থেকে দেড় বছরে পরিষ্কার করা সম্ভব নয়। স্বাস্থ্য খাতে সমস্যা প্রচুর, তবে গবেষণার আগে মানুষের জীবনে এর প্রভাব কতটা, তা বিবেচনায় নিতে হবে। স্বাস্থ্য একটি বিশাল ক্ষেত্র—তাই অগ্রাধিকার নির্ধারণ জরুরি। গবেষণার লক্ষ্য ও প্রশিক্ষণের উদ্দেশ্য স্পষ্ট থাকতে হবে। নারী ও স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সভায় বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার সভাপতিত্ব করেন। তিনি বলেন, দখল হওয়া জায়গা উদ্ধারে নানা পদক্ষেপ চলছে। গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে এবং সবার সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, বাংলাদেশে চিকিৎসা মূলত পশ্চিমা বিশ্বের গবেষণার ওপর নির্ভরশীল। কিন্তু সেই তথ্য বাংলাদেশের প্রেক্ষাপটে সব সময় প্রযোজ্য নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমেরিকায় মানুষের গড় ওজন ৮০ কেজি, আর বাংলাদেশে ৫৫ কেজি। এ ধরনের বৈষম্য গবেষণাকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ হয়েও গবেষণায় বাংলাদেশ পিছিয়ে। তবে বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করে ভবিষ্যতে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

scroll to top