শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

সাংবাদিক তুহিন হত্যা: জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব-১ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী।

তিনি বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মহানগরীর শিববাড়ি এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে এবং নিজে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

আরও ৬ আসামি গ্রেপ্তার

এদিকে, সাংবাদিক তুহিন হত্যায় জড়িত সন্দেহে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, আল আমিন, সুমন, মো. ফয়সাল হাসান (২৩) এবং মো. শাহ জালাল (৩২)।

জিএমপি জানায়, কেটু মিজান ও তার স্ত্রীকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সুমনকে গ্রেপ্তার করা হয় চাপাতি ও সুইচ গিয়ারসহ।

অন্যদিকে, পাবনার পাচবাড়িয়া এলাকার বাসিন্দা ফয়সাল হাসান এবং কুমিল্লার হোমনা থানার বাসিন্দা শাহ জালালকে ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার সবার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ‘শাপলা ম্যানশন’-এর সামনে বাদশা মিয়া নামে একজন ব্যক্তি এক নারীকে মারধর করেন। ওই সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এ ঘটনার ভিডিও করেন সাংবাদিক তুহিন। তুহিনের ভিডিও করার বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তাকে ভিডিও ডিলিট করতে বলে। তুহিন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকার করেন। এর জেরে পাশের একটি মার্কেটের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর শুক্রবার নিহত সাংবাদিক তুহিনের বড় ভাই অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে গাজীপুরের বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব ও পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD