জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা শিগগিরই—মোস্তফা জামাল হায়দার

1753534150.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মোস্তফা জামাল বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তিনি খুব শিগগিরই নির্বাচন ঘোষণার দিন জানাবেন। এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছু হতে পারে না।”

তিনি আরও বলেন, “নৈরাজ্যের সমাধান হবে নির্বাচনের মাধ্যমেই। অনেক সমস্যারই অবসান ঘটবে জনগণের ভোটের মধ্য দিয়ে।”

এর আগে, প্রধান উপদেষ্টা দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামিসহ একাধিক রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ বিকেলে তিনি আরও ১৪টি দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেন।

 

Leave a Reply

scroll to top