সচিবালয়ে গেট ভেঙে ঢুকলেন শিক্ষার্থীরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

1753178439.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কয়েক হাজার শিক্ষার্থী গেট ভেঙে ও দেওয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ও সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। গেট ভাঙার পর পুলিশ ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ঠেকানোর চেষ্টা করলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়।

সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সামনে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। এতে বহু শিক্ষার্থী আহত হন।

 

 

Leave a Reply

scroll to top