যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা চলমান রাখার সিদ্ধান্ত

1752284529302.jpg

ছবি: সংগৃহীত

মো: আল মামুন আন্তর্জাতিক ডেস্ক

দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কয়েকটি বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে। উভয় পক্ষই সিদ্ধান্ত নিয়েছে, পারস্পরিক আন্তঃমন্ত্রণালয় আলোচনা অব্যাহত থাকবে।

শনিবার (১২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের প্রতিনিধিরা শিগগিরই আবার আলোচনায় বসবেন। পরবর্তী দফার বৈঠক ভার্চুয়ালি অথবা সামনাসামনি— উভয় পদ্ধতিতেই হতে পারে। খুব শিগগিরই সে আলোচনার সময় ও পদ্ধতি চূড়ান্ত করা হবে।

আলোচনার পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আশাবাদ প্রকাশ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি কার্যকর ও ইতিবাচক অবস্থানে পৌঁছানো সম্ভব হবে।

বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তায়েব। আলোচনায় অংশ নেন সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরাও।

পুরো আলোচনা প্রক্রিয়া সমন্বয় করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

Leave a Reply

scroll to top