দেশের চারটি নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
তাপমাত্রা ও বৃষ্টিপাত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
-
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস
-
বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ
-
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস
-
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস
গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৬ মিলিমিটার।





