তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

New-Project-69-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সোমবার (২৩ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, চীনের পিপলস গ্রেট হলে বিএনপি ও সিপিসির মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিপিসির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি লি হংঝং বিএনপি প্রতিনিধি দলকে আন্তরিক স্বাগত জানান এবং বৈঠকের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল। আলোচনায় অংশ নিয়ে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত ও বহুপাক্ষিক করার আহ্বান জানান।

সিপিসি নেতা লি হংঝং আশা প্রকাশ করেন, দুই দলের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নতুন মাত্রা লাভ করবে।

Leave a Reply

scroll to top