শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা

চরফ্যাশনে সাংবাদিকের জমি দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
চরফ্যাশনে সাংবাদিকের জমি দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা

দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুনের ভোলার চরফ্যাশনের চর কচ্ছপিয়া গ্রামের ৩ একর জমি দখলের চেষ্টা করছে দস্যুরা।

শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ আইচা গ্রামের মৃত তোফাজ্জল তালুকদারের ছেলে আবি আবদুল্লাহ লাভলু, শাহে আলমের ছেলে আরিফসহ একদল ভূমি দস্যু সন্ত্রাসী দেশিও অস্ত্র নিয়ে বেকু দিয়ে জমির মাটি কেটে আইল দিয়ে ওই জমি দখলের চেষ্টা করছে।

জানাযায়, চর কচ্ছপিয়া মৌজায় সাংবাদিক মামুনের মরহুম পিতা, চাচা ও চাচাতো ভাইয়েরা ১৯৮৮ সালে ৩ একর জমি ক্রয় করে ভোগ দখলে রয়েছেন । সম্প্রতি ওই জমিতে দক্ষিণ আইচা গ্রামের আবি আবদুল্লাহ লাভলু সহ একটি ভূমিদস্যু চক্র ভূয়া কাগজ সৃজন করে জমি দখলের জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় সাংবাদিক মামুন গংরা আদালতে একটি মামলা করেছেন। মামলাটি চলমান রয়েছে।  শনিবার রাতে ওই জমি দখলের জন্য আবি আবদুল্লাহ লাভলু একদল অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে নিয়ে বেকু দিয়ে মাটি কেটে প্রায় এক একর জমিতে আইল দিয়েছে। এ বিষয়ে মামুন দক্ষিণ আইচা থানাকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD