ঢাকা-কুমিল্লা থেকে আ.লীগের ৫৪ নেতাকর্মী গ্রেপ্তার

1200x360_49.jpg
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীকে ঢাকা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ১০ ও কুমিল্লা থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে ‘ঝটিকা মিছিলের আয়োজন ও অর্থায়নের’ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের এসব সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শনিবার আওয়ামী যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এদিকে কুমিল্লা থেকে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে ২৯ জনকে কুমিল্লা সদরের বিভিন্ন স্থান থেকে আর বাকিদের শহরের বাইরে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক চৌধুরী।

এমএ

Leave a Reply

scroll to top