‘ত্রুটি বিচ্যুতি’ কাটিয়ে তৃতীয়বারের মত ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। এতে মোট ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৪৪তম বিসিএস বিভিন্ন ক্যাডারের মোট ১ হাজার ৭১০টি শূন্যপদের বিপরীতে মোট ১ হাজার ৬৮১টি পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সম্পূরক ফল প্রকাশ করা হয়েছিল। সংস্থাটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এমএ