ভিয়েতনামে নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু, ৮ জন নিখোঁজ

viyetnam.jpg
মো: আল মামুন আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামের হা লং বে-তে বৈরী আবহাওয়ায় পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু হয়েছে, এবং আটজন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে বজ্রসহ বৃষ্টি ও তীব্র বাতাসের মধ্যে নৌকাটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। ভিয়েতনামের সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৫৩ জন আরোহী নিয়ে নৌকাটি ডুবে যায়, যার মধ্যে ৪৮ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। সবাই ভিয়েতনামী নাগরিক। ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং ৩৪ জনের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ আটজনের উদ্ধারকাজ চলছে।

উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে একজন ১৪ বছর বয়সী কিশোর রয়েছে, যিনি নৌকার ভেতরে চার ঘণ্টা আটকা থাকার পর বেঁচে ফিরেছেন। যাত্রীদের অধিকাংশই হ্যানয় থেকে আগত পরিবার, যার মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল।

Leave a Reply

scroll to top