আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়েই আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ও বিকেলে দুই দফায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সঙ্গে বৈঠক হবে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে ইসি।
সংলাপ সরাসরি সম্প্রচার করা হবে ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
এদিকে, পূজার ছুটি শেষে অক্টোবরে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসার পরিকল্পনা করছে কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।