সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

sirajgonj-sadar-thana-photo-980f18fb555e6344749eda0807731cf6-71001d79ebfc0ce0701056de826e0686-6012056963adf844359c7395a54bd39c.jpg
মো: আল মামুন সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) রাতে যমুনা নদী পাড়ি দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, গরু চুরি করছে এমন সন্দেহে ওই দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, প্রাথমিক তথ্য অনুসারে বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি হওয়ার পর নৌকায় নিয়ে যাওয়ার সময় সন্দেহে মারধর করা হয়। ঘটনার সঠিক তথ্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।

Leave a Reply

scroll to top