সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

IMG_20260329_215642.jpg
নিজস্ব প্রতিবেদক ২৪ ঘণ্টা ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নতুন করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে এসব হামলা প্রতিহত করছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৬টি ক্ষেপণাস্ত্র এবং ৪২টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। রোববার বিভিন্ন স্থানে শোনা যাওয়া বিকট শব্দগুলো মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট শব্দ বলে নিশ্চিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এই হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে হামলার উৎস সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান।
সূত্র: এপি

Leave a Reply

scroll to top