রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

coxbazar-68abf1efa8037.jpg
মো: আল মামুন কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেলা ১১টায় তিনি সম্মেলনে বক্তব্য দেবেন।

এর আগে রোববার (২৪ আগস্ট) উখিয়ার ইনানীর হোটেল বেওয়াচে শুরু হয়েছে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক সম্মেলন। তিন দিনের এই আয়োজন যৌথভাবে করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর।

প্রথম দিনে রোহিঙ্গা প্রতিনিধিরা বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। এতে অংশ নিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর পথ, আন্তর্জাতিক তহবিল, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিন দিনের সম্মেলনের শেষ দিন (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

Leave a Reply

scroll to top