শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

রাজধানীর শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

রাজধানীর শ্যামপুরে জমে থাকা গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত ওই ভবনটি এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)।

দগ্ধ জামিলের বাবা ইকবাল হোসেন জানান, শ্যামপুরে সাততলা ভবনের উপরের তলায় তারা তিনজন একটি রুমে কথা বলছিল। তাদের মধ্যে জামাল সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালালে হঠাৎ রুমে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে আমরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে এলে তিনজনকেই ভর্তি দেন চিকিৎসক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, শ্যামপুর এলাকা থেকে দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছে। তাদের মধ‍্যে জামালের শরীরে ৭৫ শতাংশ, জামিলের ৫৫ শতাংশ ও তুষারের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD