শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

রাকসু কার্যালয়ে ভাঙচুর করে তালা দিলো ছাত্রদল, মনোনয়নপত্র বিতরণ বন্ধ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রদল। রবিবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১০টায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল ছাত্রদল। একপর্যায়ে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে মনোনয়নপত্র বিতরণ বন্ধ করে দেয়।

ভাঙচুরের পর কার্যালয়ে তালা দিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি জানায় ছাত্রদল। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি প্লাস্টিকের চেয়ার ভেঙে ও একটি টেবিল উল্টে দেয়। ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির পক্ষে অবস্থান জানান।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, “আমরা কোনও ভাঙচুর করিনি, শুধু টেবিলটি সরানো হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।”

এ সময় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটিএবি) এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা ভোটার হতে পারবে না, তবে তারা পরবর্তী নির্বাচনে ভোটাধিকার পাবেন।”

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD