শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

মোদির পোস্টে নাকভির পাল্টা জবাব

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নানা নাটকীয়তা ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো এশিয়া কাপ ক্রিকেট। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেট ও ২ বল হাতে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের খেলা শেষ হলেও দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা থামেনি।

ঘটনার শুরু হয়েছিল ট্রফি গ্রহণকে ঘিরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি হাতে থাকা ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। পরে ট্রফি ছাড়াই তারা শিরোপা উদ্‌যাপন করে।

এরপর এই ঘটনার প্রতিধ্বনি গড়ায় রাজনৈতিক অঙ্গনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স অ্যাকাউন্টে এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করে লেখেন, “খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।”

মোদির মন্তব্যের জবাব দেন পিসিবি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি মোদির পোস্ট রিটুইট করে বলেন, “যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে এবং খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে।”

প্রসঙ্গত, গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা হামলায় চার দিন ধরে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। উভয় দেশই এরপর থেকেই নিজেদের জয় দাবি করে আসছে, যা এবার ক্রিকেটের মধ্যেও প্রতিফলিত হলো।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD