শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

ভালোবাসার মানুষকে রক্ষা করতে প্রয়োজনে ‘মিথ্যা’ বলবেন সালমান খান

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বলিউড অভিনেতা সালমান খান বর্তমানে তার ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিশেষ করে তার প্রেমজীবন, অবিবাহিত জীবন ও কুমারত্ব নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে। এবার তিনি নিজের এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় এসেছেন।

সালমান খান উপস্থিত ছিলেন টুইঙ্কল খান্নার শো ‘টু মাচ’-এর বিশেষ পর্বে। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, প্রিয়জনকে রক্ষা করার জন্য প্রয়োজনে তিনি ‘১০০০% মিথ্যা’ বলতেও প্রস্তুত।

শো-তে টুইঙ্কল খান্না প্রশ্ন করেন, “ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক?” প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও, আলোচনার এক পর্যায়ে সালমান খান তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “মিথ্যার ধরনের ওপর নির্ভর করে। যদি অল্প মিথ্যা হয়, তবে ঠিক আছে। কিন্তু যদি কেউ মারাত্মক কোনো ভুল করে, সেক্ষেত্রে মিথ্যা বলা ভুল। উদাহরণ হিসেবে, যদি কেউ খুন করে থাকে, তাহলেও কি মিথ্যা বলবেন?”

কিছুক্ষণ পর তিনি চূড়ান্ত মত প্রকাশ করে বলেন, “১০০০% আমি মিথ্যা বলব, আমার ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য, যাই ঘটুক না কেন।”

প্রেমিকা চলে গেলে কেন কাঁদা উচিত নয়, এ প্রসঙ্গে সালমান বলেন, ভাই-বোন, মা-বাবা বা পরিবারের জন্য কান্না করা ঠিক আছে। কিন্তু প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কূল না পাওয়াটা একটু বাড়াবাড়ি।”

উল্লেখ্য, এই আলোচনায় তিনি আবারও নিজেকে ‘ভার্জিন’ হিসেবে উল্লেখ করেছেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD