শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

বাগেরহাটে গাড়ি চাপায় বাইসাইকেলচালক নিহত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
বাগেরহাটে গাড়ি চাপায় বাইসাইকেলচালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। আজ রবিবার (১৩ এপ্রিল) খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেলচালক মো. আতিয়ার রহমান (৪৫) বাগেরহাটের যাত্রাপুর এলাকার মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস্ লিমিটেডের কর্মচারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান জানান,  আজ রবিবার সকাল সাড়ে ৫টার দিকে আতিয়ার রহমান রাতে ডিউটি করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড়ে এসে পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় দ্রুতগামী অপর একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক অজ্ঞাত পরিবহন দুটিকে জব্দ করা সম্ভব হয়নি বলে এ কর্মকর্তা জানান।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD