শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

প্রাণের বই মেলা হোক জ্ঞানের মেলা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

মাসব্যাপী অমর একুশে বই মেলা শুরু হচ্ছে আজ, চলবে মাসের শেষ দিন পর্যন্ত। অর্ধশতাব্দিরও বেশি সময় আগে যখন এই মেলা শুরু হয়েছিল তখন আজকের এই জৌলুস ছিলো না। মাত্র ৩২টি বই নিয়ে ১৯৭২ সালের আট ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় এই বই মেলা শুরু হয়। ওই মেলায় কোনো স্টল ছিলো না। সাজানো গোছানো বই রাখার তাক বা রেক ছিলো না। বই বিক্রেতার বসার কোনো চেয়ার ছিলো না। দরকার হয়নি সরকারি অনুমোদ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা নিরাপত্তার।

তখন মাত্র ৩২টি বই নিয়ে বতটলার চটের ওপর বসে বই বিক্রির উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ সময় পর এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বই মেলা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। এই মেলার উদ্বোধন করেন রাষ্ট্রের প্রধান নির্বাহী। অনেক সুন্দর সাজানো গোছানো এই বই মেলা। এখন শত বা হাজার নয়, লাখ লাখ বই প্রকাশিত হয়। পুরনো লেখকের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন লেখক। মেলায় দেখা যায় তারুণ্যের উচ্ছ্বাস।

মেলা এখন অনেকটাই ব্যয়বহুল। স্টল সাজানো আর বই প্রকাশ কোনোটাই এখন আর সস্তায় নেই। তাই ব্যয়বহুল এই মেলাকে অর্থবহ করতে দুটি জিনিস খুবই জরুরি। এক- বই কেনা, দুই- বই পড়া। এই দু’টি জিনিস বাড়লে বৃহত্তর পরিসরে আয়োজিত এই মেলার স্বার্থকতা নিশ্চিত হবে। কারণ, জ্ঞান চর্চা খুবই জরুরি। প্রযুক্তির এই যুগে এখন আমরা বই থেকে অনেক দূরে। এই মেলায়ই আমাদের মনে করিয়ে দেয় যে বই থেকে দূরে থাকা যাবে না। তাই, আমাদের উচিত বই কেনা ও পড়া। তাহলে প্রাণেরই এই বই মেলা রূপ নিবে জ্ঞানের মেলায়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD