ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেবেন না, নিজেকে রাজনৈতিক কর্মীও ভাববেন না। পেশিশক্তি দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় না। আইন ও জনস্বার্থই আপনাদের কাজের মূল ভিত্তি।”
রাজনৈতিক নেতাদের তোষামোদ না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “এখন যদি তেল দেওয়া শুরু করেন, নির্বাচনের পর সেই তেল কিন্তু ফুরিয়ে যাবে। বরং রিজার্ভ করে রাখুন, প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। কোনো দলের দিকে নয়, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণেই আপনাদের কাজ করতে হবে।”





