শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

নারী ক্রেতাকে লাঞ্ছিত, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
নারী ক্রেতাকে লাঞ্ছিত, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার থেকে ঈদের পোশাক কিনতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এক নারী ও তার কলেজ পড়ুয়া মেয়ে এবং ছেলে। ভুক্তভোগী ওই নারী তার দুই সন্তানকে নিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এনে (২৬ মার্চ) দুপুর ১ টায় সুবর্ণচর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন।

অভিযুক্ত ব্যবসায়ীর নাম রবিউল হোসেন কচি ফ্যাশন ক্লথ ষ্টোর নামের তার একটি  কাপড় দোকান রয়েছে। শনিবার (২২ মার্চ)  বিকালে উপজেলার হারিছ চৌধুরী বাজারের কচির মালিকানাধীন কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।

ওই নারী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, মেয়ে ও ছেলের গায়ে হাত দেওয়া, তাকে চড়-থাপ্পড় মারায় ঘটনায় চরজব্বার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

একাধিক সূত্রে জানা যায়,  রবিউল হোসেন কচি বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করে আসছে,  ৫ আগষ্টের পর হারিছ চৌধুরী বাজারে পরিচালনা কমিটির পদ ভাগিয়ে নেন, সে থেকে কারনে অকারনে সাধারণ ব্যবসায়ীদেরকে নানা প্রকার হয়রানী ও সহ নানা অনিয়ম করে যাচ্ছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া বলেন, এটা শনিবার বিকালের ঘটনা। শাড়ি কেনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ওই ঘটনা ঘটে। ঘটনার পর ওই নারী অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD