শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড়

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিতেই রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

ঘটনার সূত্রপাত গত রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠককে ঘিরে। বৈঠকের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে নতুন লোগোটি সামনে আসে। নতুন লোগোতে দেখা যায়—সবুজ পতাকার মাঝে কিতাব বা বইয়ের ওপর উদীয়মান সূর্য এবং বইয়ের ওপরে একটি কলম। দাঁড়িপাল্লার প্রতীক রাখা হলেও পূর্বের মতো “আল্লাহ” শব্দ বা কোরআনের আয়াত “আকিমুদ দ্বীন” আর নেই। এটিই মূল সমালোচনার জন্ম দিয়েছে।

দলীয় কর্মী-সমর্থকদের অনেকে বলছেন, ধর্মীয় প্রতীক বাদ দেওয়ায় বিভ্রান্তি ও হতাশা তৈরি হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসন্তোষ ছড়িয়েছে। কেউ কেউ মনে করছেন, পশ্চিমা মহলে আস্থা অর্জনের কৌশল হিসেবেই জামায়াত ধর্মীয় চেহারাকে নরম করছে। তবে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম জানান, “আমরা লোগো পরিবর্তনের প্রক্রিয়ায় আছি। কয়েকটি ডিজাইন করা হয়েছে। ছবিতে যেটি এসেছে, সেটি অফিসিয়াল নয়। শিগগিরই চূড়ান্ত লোগো প্রকাশ করা হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল হতে পারে জামায়াতের এই পদক্ষেপ। তবে এতে যদি ভেতরে বিভ্রান্তি তৈরি হয়, তাহলে সংগঠনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে জামায়াতের নতুন লোগো ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন সবার দৃষ্টি দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD