শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন: সিইসি

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হয়।

সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আগে নির্বাচনে সংশ্লিষ্টরা ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন। এই শ্রেণির মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ বলে উল্লেখ করেন তিনি।

সিইসি জানান, অনেক বন্দি রয়েছেন যারা এতদিন ভোট দিতে পারেননি। এবার তাদেরও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সরকারি কর্মকর্তারাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

দায়িত্ব গ্রহণের পর ইসি বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে জানিয়ে সিইসি বলেন, সবচেয়ে বড় কাজ হচ্ছে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ। নারী ভোটারের সংখ্যা আগে পুরুষদের তুলনায় ৩০ লাখ কম ছিল, তবে তা অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। এছাড়া আরপিও সংশোধনসহ বেশ কিছু সংস্কারমূলক কাজও সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট আইন থাকলেও এতদিন এর কার্যকর প্রয়োগ ছিল না। এবার তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এবার নির্বাচন-সংশ্লিষ্ট সবাই ভোট দিতে পারবেন। এটি নির্বাচনী প্রক্রিয়ায় একটি মাইলফলক হয়ে থাকবে।

উল্লেখ্য, ইসির এই সংলাপে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, নারী সমাজ, গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বৈঠক হবে। এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করার আশা করছে কমিশন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD