শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

সৌদি আরবে শ্রমিকদের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই সহোদর প্রতারক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
সৌদি আরবে শ্রমিকদের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই সহোদর প্রতারক

সৌদি আরবের ৬৫ জন শ্রমিকের বেতনের ৮৯ লাখ ৭৮ হাজার টাকা ও তাদের জমানো ৬৫ লাখ টাকা সর্বমোট এক কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার জহির ও রফিক নামে আপন দুই সহোদর প্রতারক।

মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে মঠবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এ তথ্য জানিয়েছেন ভুক্তভোগীদের নিকটাত্মীয় ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের সুখরঞ্জন দাসের ছেলে সাগর দাস।

সাগর দাস লিখিত বক্তব্যে বলেন, বাবুল দাস ও অধীর দাস নামে তার দুই কাকা দীর্ঘদিন ধরে সৌদি আরব থেকে শ্রমিকের কাজ করার পাশাপাশি শ্রমিকদের সর্দারের কাজ করে আসছিলেন। সেই সুবাদে মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধব পাড়া গ্রামের সাবেক মেম্বার জহির ও রফিক নামে আপন ২ সহোদরের সাথে ঘনিষ্ট ভাবে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।

বাবুল দাসের সাথে জহির ও রফিক নামে ২ প্রতারক পার্টনার হিসেবে কাজ করার প্রস্তাব দিলে দেশী লোক হিসেবে সুবিধার জন্য আমার কাকারা তাদের প্রস্তাব মেনে নেন।

কিছুদিন ভালোভাবে কাজ ও লেনদেন করলেও চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ৬৫ জন শ্রমিকের বেতনের বাংলাদেশী মূল্যের ৮৯ লাখ ৭৮ হাজার টাকা শ্রমিকদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য আমার ছোট কাকা অধির দাস প্রতারক জহির ও রফিকের হাতে তুলে দেন এবং তাদের কাছে আমার ০২ কাকা আমানত হিসেবে ৬৫ লাখ টাকা রেখেছিলেন। সর্বমোট ১ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে তারা আত্মগোপনে যায়, বর্তমানে আমার দুই কাকা সৌদি আরবে ৬৫ জন শ্রমিকের বেতনের টাকা দিতে না পারার কারণে মারাত্মক চাপে ও অসুবিধার মধ্যে রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগীদের নিকটা ত্মীয় লিটন দাস ও হৃদয় দাস। অভিযুক্ত প্রতারকরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD