শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

‘ফ্লাওয়ার ফেস্ট’ মাতাবেন জেমস

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ফ্লাওয়ার ফেস্ট’। এই কনসার্টে গাইবেন জেমস।

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট। চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ শীর্ষক আয়োজনটিতে গাইবে দেশের আটটি ব্যান্ড। আর সেখানে মধ্যমনি হয়ে উপস্থিত হবেন ‘নগর বাউল’ তারকা মাহফুজ আনাম জেমস। আয়োজক জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকেও জানানো হয়েছে জেমসের পরিবেশনার কথা।

জেলা প্রশাসন চট্টগ্রামের এ আয়োজনে নগর বাউলের পাশাপাশি পারফরম করবে এ সময়ের আলোচিত আরো সাতটি ব্যান্ড। সেই তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ।

আয়োজকরা জানায়, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট।

সব শ্রেণির দর্শকের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে। এদিন বিকেলে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা।

সাতটি ব্যান্ডের পরিবেশনা শেষে শো-স্টপার হিসেবে ব্যান্ড নগর বাউল সদস্যদের সঙ্গে মঞ্চে উঠবেন দেশসেরা রকস্টার জেমস।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD