শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

আবারও রাজশাহীর চেক বাউন্স!

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের ভাষ্যমতে এবারের বিপিএল হওয়ার কথা ছিল সবচেয়ে স্মরণীয়। এবারের বিপিএল স্মরণীয়ই হয়ে থাকবে বটে তবে সেটা ইতিবাচক নয় বরং নেতিবাচক অর্থেই। আর এই স্মরণীয় করে রাখার দায়িত্বটা একাই নিজের কাধে তুলে নিয়েছে টুর্নামেন্টের ফ্রঞ্জাইজি দুর্বার রাজশাহী।

এবারের বিপিএলে বিতর্কের অন্য নাম রাজশাহী। হোক সেটা খেলোয়াড়দের টাকা পরিশোধ না করা, পেমেন্টের চেক বাউন্স হওয়া, খেলোয়ড়দের অনুশীলনে না আসা, বিদেশি খেলোয়াড়দের ম্যাচ বয়কট, টিম হোটেল পাল্টানো, এমনকি সবশেষে ইতিহাস গড়ে কোন বিদেশি প্লেয়ার ছাড়াই মাঠে নামা এবং ম্যাচও জিতে যাওয়া। তবে এবার সেই পাল্লায় যুক্ত হয়েছে আরও একটি বিতর্ক। বিসিবি সভাপতির চেষ্টায় ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়ে সেদিন খেলতে নেমেছিলেন তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়রা।

সোমবার মালিকের পক্ষ থেকে টাকা পেয়ে এনামুল হক বিজয় এক ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, ‘অল ইজ ওয়েল, লে ঘিরে লে।’ হাতে ব্যাংক চেক নিয়ে সবাইকে নিয়ে তোলা সেলফি প্রকাশ করেছিলেন বিজয়।

তবে সেই খুশি আর টিকলো কই। ভাগ্যের পরিহাসে আবারও বাউন্স হয়েছে চেক। আর তাতেই টাকা না পাওয়ার শঙ্কায় রাজশাহীর ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর এক ক্রিকেটার ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘ভাই, চেক আবার বাউন্স করছে। যাদেরকেই দিয়েছিল সবারটা বাউন্স করেছে। মালিক আমাদের সাথে কি করছে বুঝতে পারছি না। হিন্দি সিনেমা দেখছেন না? তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ! আমাদের অবস্থা এমন হয়ে গেছে। আমরা আজকে বসব, এরপর সিদ্ধান্ত নিব। এভাবে তো হয় না।’

যদিও এই বিষয়টাই আশঙ্কা করেছিলেন তাসকিন। রংপুরের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক তাসকিন আহমেদ মজার ছলে বলেছিলেন, ‘ চেক পয়েছি কিন্তু মিরপুরের উইকেটের মতো বাউন্স না করলে হয়। চেক বাউন্স করলে ক্রিকেটারদের বিপদ হবে।’

ডানহাতি পেসারের এমন কথা বলার একদিন পরই আবারও চেক বাউন্স করল রাজশাহীর ক্রিকেটারদের। দুদিন আগে হাতে পাওয়া চেক ব্যাংকে জমা দিলে সেটা প্রত্যাখান হয়েছে। মালিক পক্ষের এমন ব্যবহারে দিশাহারা হয়ে পড়েছেন ক্রিকেটাররা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD