শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ তার পরিবার

1775736244-f063fbdc92eec269aaaf00984357ccb5.jpg
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ জানিয়েছেন তার পরিবার। রায় ঘোষণার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ প্রতিক্রিয়া জানান তার বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং সহযোদ্ধারা।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, তার ছেলে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কোনো অপরাধ করেনি। তিনি অভিযোগ করেন, “আমার ছেলের হাতে কোনো অস্ত্র ছিল না। কিন্তু পুলিশ নির্মমভাবে গুলি করে তাকে হত্যা করেছে। এখনো আমরা সুষ্ঠু বিচার পাইনি।”

তিনি আরও বলেন, ঘোষিত রায়ে তারা সন্তুষ্ট নন। তার মতে, “একজনকে হত্যা করে এমন রায় হতে পারে না। দুজনকে ফাঁসি দিয়ে মূল হত্যাকারীদের সামান্য শাস্তি দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।” তিনি আরও কঠোর শাস্তির দাবি জানান।

রায়ের পর আবু সাঈদের পরিবার ও সহযোদ্ধারা মামলাটি পুনরায় আপিল করার আহ্বান জানান এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।

এ সময় তার সহযোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া বলেন, অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত হয়নি এবং রায় পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায় নিয়ে শুধু পরিবার নয়, রংপুরজুড়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

Leave a Reply

scroll to top