শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? চীন সফরে বিএনপির প্রতিনিধিদল, বিমানবন্দরে বিদায়ী সংবর্ধনা

ধানুশের কাছে হেরে গেলেন নয়নতারা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

নেটদুনিয়ায় ভাইরাল তিন সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ান দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকা নয়নতারা ও ধানুশ। বিষয়টি নিয়ে অভিনেত্রীকে ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠিয়েছিলেন ধানুশ। পরবর্তীতে নয়নতারার বিরুদ্ধে মামলা করেন অভিনেতা।এবার সেই আইনি লড়াইয়ে ধানুশের কাছে হেরে গেলেন নয়নতারা।

জানা গেছে, কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হলেন অভিনেতা ধানুশ। সম্প্রতি নয়নতারার পক্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার করা মামলাটি বাতিল চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।

 

মূলত নয়নতারার ডকুমেন্টারি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’-এ ধানুশ প্রযোজিত সিনেমা ‘নানাম রাউডি ধান’র তিন সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়াই ব্যবহারের কারণে এই মামলা হয়। গেল বছরের নভেম্বরে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে অভিনেত্রীর বিরুদ্ধে এই মামলা করেন ধানুশ। যেখানে নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়।

 

এক বিবৃতিতে ধানুশের আইনজীবী বলেন, কপিরাইট লঙ্ঘন করে ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে আমার ক্লায়েন্টের। ২৪ ঘণ্টার মধ্যে সেই ফুটেজ ডকুমেন্টারি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা না করা হয়, তবে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নেব আমরা।

অন্যদিকে ইনস্টাগ্রামে একটি পোস্টে ধানুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে অভিহিত করেছেন নয়নতার। পাশাপাশি সেখানে তিনি শাহরুখ খান,চিরঞ্জীবী,রাম চরণ এবং অন্যান্য প্রযোজকদের ধন্যবাদ জানান,যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং সহজেই অনুমতি দিয়েছিলেন।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD