শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। ফলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এটি দুর্ঘটনার শিকার হলো— তা এখনও স্পষ্ট নয়।

কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ বার্তাসংস্থা রয়টার্স।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন। সেই সঙ্গে উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কি না সেই সন্ধানও শুরু হয়েছে। কারণ ধারণা করা হচ্ছে যে ধ্বংস হয়ে যাওযা বিমানটিতে এখনও কয়েকজন জীবিত রয়েছেন।

রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আজারবাইজান এয়ারলাইন্সের সেই উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি, পথে কাজাখস্তানের আকটাউ শহরের আকাশে থাকার সময় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে।

এ ব্যাপারে আরও তথ্য জানতে আজারবাইজান এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে এয়ারলাইন্সের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি ছিল আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার ১৯০ সিরিজের একটি বিমান এবং সেটির ফ্লাইট নম্বর ছিল জে২-৮২৪৩।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD