ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের

e848267a12c282178ca93f15cf9f64fc-69a65a739fe53.jpg
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েলের কাছে ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করছেন বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা বিদ্যমান থাকায় ইসরায়েল সরকারের কাছে দ্রুত অস্ত্র বিক্রি করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত এই বিক্রি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটি কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা জোরদার করবে। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষায় সহায়ক হবে।

জরুরি এই প্যাকেজে সাধারণ বোমা, প্রয়োজনীয় রসদ এবং সহায়তাসংক্রান্ত সেবা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার বাংলাদেশ সময় ভোরে শহরটির বিভিন্ন স্থানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তেহরানের বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

এর আগে ইরান থেকেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

 

Leave a Reply

scroll to top